লিড নিউজ

দক্ষিণ সুরমায় শীর্ষ মাদক ব্যবসায়ীসহ আটক ৫: অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ সুরমার আহমদপুর এলাকা থেকে সিলেটের শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম শহীদ (৩৫)সহ তার  চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ নগদ প্রায় চার লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার (আহমদপুর) গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. শহীদুল ইসলাম শহীদ(৩৫), শহীদের স্ত্রী মোছাম্মত  শিউলি আক্তর ওরফে বুলু, ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে মো. হেলাল উদ্দিন (৩০) ও মো. সাগর আহম্মেদ(১৮) এবং মো.জালাল মিয়া(৩৫)।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি বিশেষ অভিযানিক দল দীর্ঘ অভিযান পরিচালনা করে স্ত্রী ও তিন সহযোগীসহ শহীদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি এবং মাদকদ্রব্য মজুদের কথা স্বীকার করে।

পরে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি, ৭হাজার ৬শত পিস ইয়াবা, ৩৪৪ গ্রাম হেরোইন ও নগদ ৪ লাখ ৩০হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। শীর্ষ স¤্রাট শহীদকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয়রা। গ্রেফতারকৃত আসামীদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button