লিড নিউজ

শাবির এফইটি বিভাগের যুগপূর্তি উৎসব শুরু

শাবি প্রতিনিধি : ‘এ ট্রিপ টু নস্টালজিয়া’ শ্লেগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি’ (এফইটি) বিভাগের দুইদিনব্যাপী ‘এক যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান’ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

শাবি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগপূর্তি উৎসবের আহবায়ক ও এফইটি বিভাগের প্রধান  অধ্যাপক ড. মোজাম্মেল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন,  দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার রয়েছে র‌্যালি, সেমিনার, খেলাধুলা, স্যুভেনির প্রকাশনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন শুক্রবার রয়েছে বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অ্যালামনাই কমিটি গঠন, দেশখ্যাত ব্যান্ড ‘আর্টসেল’ এর ওপেন কনসার্ট। এছাড়াও থাকছে শাবির মিউজিক্যাল সংগঠন নোঙ্গর ও রিমের কনসার্ট।

যুগপূর্তি উৎসবের সদস্য সচিব সহকারী অধ্যাপক মনির হোসেন জানান, বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভ’ইয়া।

এফইটি বিভাগের প্রধান ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ড. এম এ রহিম। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন ও আফজাল হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button