লিড নিউজ
জেদ্দায় এটিএন বাংলার ২১বছর পদার্পণ ঊপলক্ষে আলোচনা সভা


সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল কতৃক আয়োজিত এটিএন বাংলার ২১বছর পদার্পণ ঊপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
গত শনিবার রাতে জেদ্দায় স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সংঠনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বাহার উদ্দিন বকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন ।
এতে এটিএন বাংলার প্রতিনিধি সাংবাদিক সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জেদ্দার সিনিয়র সাংবাদিক মোঃ সুহেল রানা , জেদ্দার সিনিয়র সাংবাদিক সেলিম আহমেদ ।
সভায় বক্তব্য দেন সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বল , সাংবাদিক কামাল পারভেজ অভি ,সাংবাদিক সাইদ আহমেদ , সাংবাদিক ফিরুজ আহমেদ , সাংবাদিক মোবারক হোসেন ভুইয়া , সাংবাদিক কাওছার আহমেদ ও রঞ্জু আহমেদ সহ আরো অনেকেই । অনুষ্ঠানে এটি এন বাংলা’র দুই দশক পূর্তি ও একুশ বছরে পদার্পন উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা হয় ।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন এটিএন বাংলা শুরু থেকেই গ্রামের অবহেলিত-সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে । গণমাধ্যমটি এখন ২১’এ পা দেওয়ায় পুরোপুরি প্রাপ্ত বয়স্ক হয়েছে। এজন্য এটিএন বাংলার কাছে আমাদের চাওয়া পাওয়া আরো বেড়েছে । আমরা আশা করি তারা সেটি পূরণ করবে ।




