লিড নিউজ

জগন্নাথপুরে পলাতক আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশ অভিযানে পৃথক দুই মামলার পলাতক আসামি কমলাই মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। কমলাই মিয়া উপজেলা কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের হান্নান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম মিয়া ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ খাশিলা গ্রামে অভিযান চালিয়ে পৃথক দুটি মামলার পলাতক আসামি কমলাই মিয়াকে গ্রেপ্তার করে।

বুধবার (৫ জুলাই) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশীদ চৌধুরী।

 

Related Articles

Back to top button