লিড নিউজ

শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন শ্রীমঙ্গল সেক্টর ৩ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকার মাদকদ্রব্য  দ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

এর মধ্যে গাঁজা ১৯,৩৮০ বোতল, ফেন্সিডিল ১০০৩ বোতল, গাঁজা ৯৩২কেজি ১০০ গ্রাম,বাংলা মদ ৩৩০ লিটার ৫০০ গ্রাম , বিয়ার ৪৩৫ বোতল, ফোরেক্স সিরাপ ১৯৬ বোতল, ইয়াবা ট্যাবলেট ৬৭০৩  পিস, এবং এছাড়াও বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট ৬১১৪ রয়েছে ।

ওই মাদক ২০১৬ সালের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়। আটকৃত এইসব মাদক বৃহস্পতিবার বিকাল ৫টায় শ্রীমঙ্গল বিজিবি সেক্টরে ধ্বংস করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য  আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ (এমপি), বাংলাদেশ বর্ডার গার্ড এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন , রিজিয়ন কমান্ডার উত্তর পূর্ব রিজিয়িন সরাইল বিগ্রিেডয়ার জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার,পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, শ্রীমঙ্গল সেক্টারের সেক্টর কমার্ন্ডার কর্নেল মো: আশরাফুল ইসলাম , ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক,লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন , ৪৮ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আনিসুজ্জামান, মৌলভীবাজার জেলা অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর মেয়র মো: মহসীন মিয়া মধু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামসহ প্রমুখ ।

Related Articles

Check Also
Close
Back to top button