লিড নিউজ

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিয়ানীবাজারে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে দুবাগ ইউনিয়নবাসী প্রতিবাদ সভা করেছে। ইউনিয়নের খাড়াভরা বাজারে বরিবার বিকাল সাড়ে ৫ টায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়্যারম্যান মুফতি শিব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাগ ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মো. ওমর ফারুক, দুবাগ ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক তওফিক মাহমুদ চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তব্যরা বলেন, কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দুবাগ ইউনিয়নের ৫ টি জায়গায় নদী ভাঙ্গন হয়েছে। নদী ভাঙ্গনের ফলে নদীর পার্শবর্তী এলাকার রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, মসজিদসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রতিবাদ জানাচ্ছি।
সভায় দুবাগ ইউনিয়নের ইউ.পি সদস্যসহ প্রায় ২০০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button