লিড নিউজ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়ায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটানায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জগামী পিকআপভ্যান (ঢাকা মেট্রো চ ০২-৪১৬৮) ও ব্রাহ্মণবাজারগামী সিএনজি অটোরিকশা (অনটেস্ট) উপজেলার ভাটেরা ইউনিয়নের দেউলকাপন এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, কুলাউড়ার উত্তরভাগ এলাকার মৃত দরছ মিয়ার ছেলে ময়না মিয়া (৬০) ও ফেঞ্চুগঞ্জের মৃত আসিম মিয়ার স্ত্রী তসলিমা বেগম (৭০)।
আহতরা হচ্ছেন, গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণবাগ এলাকার মোবারক আলী (৫৫) ও তার স্ত্রী শফিরুন বেগম (৪৫), কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের বাসীন্দা সিএনজি চালক হোসেন মিয়া (৩৫)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপচালক পলাতক রয়েছেন।

Related Articles

Back to top button