লিড নিউজ

কানাইঘাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালিক নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকার লোহাজুরী মিকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ  জানান, গত সোমবার দুপুরে গ্রামের পাশের টিলায় গরু চরানোরত অবস্থায় শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে খালিক। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে অভিযোগের ভিত্তিতে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা সাহিদা বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন (নং- ১৯/ ২৯-০৭-১৭ইং) বলেও জানান তিনি।

Related Articles

Back to top button