লিড নিউজ
কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু


নিউজ ডেস্ক : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে রোববার রাতে ওসমানী হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত২০ জন আহত হয়েছেন।নিহতের নাম সাজু মিয়া(২০)
জানা যায়, গতকাল বিকালে রামচন্দ্রপুর গ্রামের স্থানীয় রাস্তা দিয়ে মসজিদের মালামাল বহনকারী গাড়ীর চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে অনেকেই আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সাজু মিয়াকে (২০) পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতের দিকে সে মৃত্যু কোলে ঢলে পড়ে।
এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ । এছাড়াও থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




