অবশেষে খুলছে এমসি কলেজ ছাত্রাবাস


এমসি কলেজ প্রতিনিধি : দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস আগামী ২৯ জুলাই খুলছে। প্রায় দু’সপ্তাহ ধরে বন্ধ থাকা হোস্টেল খুলে দেয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। উল্লাস প্রকাশকালে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীদের প্রতি।
রবিবার সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ হোস্টেল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজের শিক্ষাবিদ সম্মলন কক্ষে কলেজ স্টাফ কাউন্সিলের সম্পাদক মো. তোতিউর রহমান ছাত্রাবাস খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এমসি কলেজ হোস্টেল সুপার মো. জামাল উদ্দিন বলেন, চলতি মাসের ২৯ জুলাই যেসব ছাত্রদের হোস্টেলে থাকার বৈধ্যতা আছে তাদের শুধুমাত্র তোলা হবে। কলেজ কর্তৃপক্ষের ঘোষণার পরপরই সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ¡াস প্রকাশ করেন। সাধারণ শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




