লিড নিউজ
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬


নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। ভোর ৬ টার দিকে উপজেলার বরাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা খুলনা মহাসড়কে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন বাস চালক বুলেট, সুপাভাইজার ইব্রাহীম, হেল্পার ফায়েকুজ্জামান ও যাত্রী সেলিনা পারভীন। দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সেবা গ্রীনলাইনের একটি বাস বরাশুর এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা সিমেন্ট ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ছয় জন নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




