লিড নিউজ

মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়ন থেকে নুরেছা বেগম (৩১) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরেছা বেগম নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. শামিম মিয়া দুবাই প্রবাসী।

সোমবার দুপুরে আটঘর গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার এসআই মো. মহসীন ভূঁইয়া জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় নুরেছার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরো জানান, লাশটির ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে। এরপর সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button