মানব সেবায় নিয়োজিত আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট


নিউজ ডেস্ক : আজ দুটি গরীব পরিবারের মুখে হাসি ফুটলো। দুটি গরীব পরিবারের মধ্যে সারা মাসের খাদ্য সামগ্রী তােলে দিয়ে বড়ই ভাল লাগল! পরিবারগুলো রমজান মাসে খেয়ে না খেয়ে রােজা রাখছিল। আমি আমার ক্ষুদ্র সহযােগীতা করছিলাম কিন্ত পরিবারগুলোকে আরও ভাল সাহায্য করার জন্য মন ছটফট করছিল।
চিন্তা করছি কিভাবে করা যায়। হঠাৎ মনে পড়ল মানব সেবায় নিবেদিত আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট্রের কথা।
এই ট্রাস্টের চেয়ারম্যান তরুন সমাজ সেবক কবি, রোটারিয়ান মিরাজ মোস্তাক। তাঁর সাথে হৃদ্যতা অনেক পুরানো। তাকে ফােন করে দুটাে পরিবারের সমস্যার কথা বললাম। তিনি শুনেই বললেন, আপ্নি চিন্তা করবেন না। আপ্নি বলেছেন,এটাই যথেষ্ট। ওদের সারা মাসের খাদ্যসামগ্রী দেবাে।
রোববার উপশহরের আহমেদ বকুুলের বাসায় খাদ্যসামগ্রী নিয়ে আসার কথা ছিল। অনিবার্য কারণ বশত আসতে পারেন নি। আজ এলেন ট্রাস্টের চেয়ারম্যান, রোটারিয়ান কবি বন্ধু মিরাজ মােস্তাক। সাথে এলেন আমার বাল্যবন্ধু রােটারিয়ান বদরুল আলম। বদরুল আলমও একজন সমাজ সেবক।
অনেক ভাল মানুষ। আমরা গরীব দুটাে পরিবারের হাতে সকলে মিলে সারা মাসের খাদ্য সামগ্রী তুলে দিয়ে অনেক তৃপ্তি পেলাম।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল, ১ বস্তা মিনিকেট চাল, ১০ কেজি আলু, ৩ লিটার তেল,৫ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ১কেজি ছুলা ,১ কেজি লবন,১কেজি ডাল ইত্যাদি।
আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট সমাজের পিছিয়ে পড়া জনগােষ্টী ও সুবিধা বঞ্চিত মানুষদের উন্নয়নে নিরবে নিভৃতে কাজ করে আসছে।
গরীব – মেধাবী শিক্ষার্থীদেরর মধ্যে আর্থীক অনুদান, গৃহহীন-কে গৃহ নির্মাণ সহায়তা, নানা রোগে আক্রান্ত রোগীদের-কে চিকিৎসা সহায়তা, অন্নহীন-কে অন্ন, বস্ত্রহীন-কে বস্ত্র প্রদান করে আসছে জাতি -ধর্ম, বর্ণ- গােত্র নির্বিশেষে সকল মানুষের মধ্যে।
ব্রিটেন প্রবাসী সাদা মনের মানুষ জনাব আনোয়ার হােসেন চিশতি ও তাঁর নিকটজনের আর্থীক অনুদানে পরিচালিত এই ট্রাষ্ট মানব কল্যাণে বিরাট অবদান রেখে আসছে! বর্তমানে এই ট্রাষ্ট গরীব পরিবারের মধ্যে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরন করে চলেছে।
আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্ট-কে সাধুবাদ জানাই
মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য।




