

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মলম পার্টির ২ সদস্যকে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো নিজাম উদ্দিন (৪৫) ও শাব আলী (৩৫)।
নিজাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বালুরচর গ্রামের জমির আলীর ছেলে। শাব আলী জুড়ী উপজেলার বালিধরা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
বুধবার দুপুরে উপজেলা শহরের এনসিসি ব্যাংক থেকে টাকা নিয়ে এক মহিলা গ্রাহক বের হলে মলম পার্টির তিন সদস্যের পাল্লায় পড়েন তিনি। ওই মহিলা কৌশলের আশ্রয় নিলে পরিবহন শ্রমিকসহ স্থানীয় জনতা দুইজনকে আটক করে গণধোলাই দিলেও একজন পালিয়ে যায়।




