লিড নিউজ

বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নার্সকে হেনস্তা: থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলা সরকারি হাসপাতালে কর্তব্যরত এক সিনিয়র নার্স-কে শারীরিকভাবে হেনস্থার (চড়-থাপ্পড়) অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নার্স রাবিয়া আক্তার।

ঘটনাটি  বৃহস্পতিবার রাতে হাসপাতাল কমপ্লেক্সে ঘটেছে।
বিয়ানীবাজার সরকারি হাসপাতালের সিনিয়র নার্স জানান,

বৃহস্পতিবার রাত ৯.৩০মিনিটে এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন দুবাগ ইউনিয়নের শিব্বির আহমদ।দায়িত্বে থাকা চিকিৎসক ব্যস্ত থাকায়, তাঁকে অপেক্ষা করতে বলেন কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রাবিয়া আক্তার(২৮)। তাঁর দাবি, একথা শুনেই উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং তাকে চড়-থাপ্পর মারেন বলে অভিযোগ করেন দায়িত্ব -পালনরত রাবেয়া আক্তার।
হামলার অভিযোগে ভুক্তভোগী নার্স রাবিয়া আক্তার হামলাকারি শিব্বির আহমদে বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Related Articles

Back to top button