বিয়ানীবাজার পৌরসভার ৪৬ কোটি ৫০ লাখ টাজার বাজেট ঘোষণা


আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার পৌরসভা গঠিত হওয়ার ১৬ বছর পর ২০১৭-১৮ অর্থ বছরের বিশাল বাজেট ঘোষণা করেছেন নবনির্বাচিত পৌর মেয়র আব্দুস শুকুর। এটি তাঁর পরিষদের প্রথম বাজেট।
সোমবার পৌরসভার ইউসুফ কমপ্লেক্সে বেলা সাড়ে ৪টার দিকে পৌর মেয়র অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন।
রাজস্ব আয় ৪ কোটি ১৯ লাখ ৫হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ৪২ কোটি ৩১ লাখ ২৩ হাজার ঘোষণা করে পৌর মেয়র। সর্ব সাকুল্যে বাজেটের আকার দাড়ার ৪৬ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত থাকবে ৩৪ লাখ ৪৮ হাজার টাকা।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় থেকে ৩ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। উন্নয়ন আয় থেকে বিভিন্ন উন্নয়ন খাতে ৪২ কোটি ২০ লাখ ১৫ হাজার টাকা ব্যয় করা হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম, দাতা সংস্থার উন্নয়ন কাজের উপর উন্নয়ন আয় দেখানো হয়েছে।
বাজেট ঘোষণার শুরুতেই পৌর মেয়র বলেন, এখন বাজেটের কোন বরাদ্ধ আমরা পাইনি। যার কারনে বহুবিদ সমস্যা আক্রান্ত পৌরসভা কাজে পুরোপুরি হাত দিতে পারিনী। আমরা পরিষদের কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারিসহ সকলেই দৃঢ় প্রতিজ্ঞ পৌরসভার কাঙ্খিত উন্নয়ন করার। এর দৃশ্যমান উন্নয়ন পড়তে একটু সময় লাগবে। তিনি বলেন, পৌরসভার যার যে দায়িত্ব তাকে সে কাজ করতে হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অপরিপক্ক কেউ কোন কাজে অংশ নেবেন না। পৌরসভা এখনো বি গ্রেডভুক্ত থাকায় আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আশা করি আমরা এসব সমস্যা আপনাদের সহযোগিতায় উত্তরণ করতে পাববো।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র আব্দুস শুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসিবি উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজেচর অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, শিক্ষাবিদ মতিউর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ময়নুল ইসলাম, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের সভাপতি শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ বাবুল।
পরিষদের কাউন্সিলর এমাদ আহমদ, ছয়ফুল আলম ঝুনু, সাহাব উদ্দিন সিহাব, আকছার হোসেন, নাজিম উদ্দিন, সরাজ উদ্দিন, মিছবাহ উদ্দিন,আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান আফজল, মরিয়ম বেগম, মালেকা বেগম, রুশনা বেগম প্রমুখ।
বাজেট ঘোষণা শেষে উন্মুক্ত আলোচনা অংশ নেন পৌরবাসী, সাংবাদিক ও অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




