লিড নিউজ

মোগলাবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : মোগলাবাজার থানার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিনগত মধ্যরাতে মো. কামরুল ইসলাম (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মোগলাবাজার থানায় সিআর নং-১২৫১/১৪ ধারা- এনআই এ্যাক্ট এর ১৩৮ (মামলা নং- ৩৬০/২০১৫) মামলায় তিন মাসের সাজা ও তিন লাখ টাকা অর্থদন্ডের দ-াদেশ ছিল। তবে দ-াদেশ মাথায় নিয়ে দীর্ঘদিন থেকে সে আত্মগোপনে থাকে।

তাকে মোগলাবাজায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-৯ এর এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) সুজন চন্দ্র সরকার।

Related Articles

Back to top button