লিড নিউজ

বিয়ানীবাজারে প্রবাসী যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপিতে এক যুবক গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে।

আত্নহনকারি যুবকের নাম হোসাইন আহমদ (২৬)। সে কুড়ারবাজার ইউপির খসির নয়াগ্রাম এলাকার মৃত লাল মিয়ার পুত্র।
জানা যায়, প্রবাস ফেরত যুবক হোসাইন সামাজিক ও অর্থনৈতিক কারনে চাপের মধ্যে ছিলো। কিছুদিন থেকে সে বিয়ের জন্য পরিবারের উপর চাপ প্রয়োগ করেছিলো। বুধবার রাত থেকে সে ঘুম থেকে না উঠায় ঘরের লোকজন সকাল ৮টায় তার ঘরে ডুকে তাকে গলায় ফাস লাগানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেম এর জন্য সিলেট পাঠিয়েছে।
বিয়ানীবাজার থানার এস আই অপু দাশ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেম জন্য পাঠিয়েছে। বুধবার মধ্যরাত থেকে সকাল ৮টার মধ্যে যে কোনো সময় সে আত্নহত্যা করতে পারে বলে তাদের ধারণা হচ্ছে।

Related Articles

Back to top button