লিড নিউজ

বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ার প্রবাসীদের সংগঠন ‘পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে লন্ডনের ভোজন বাড়ি রেস্তোরাঁয় ট্রাস্ট’র সহ সভাপতি শাব্বির আহমদ কাওছার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিক রহমান বকুল’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ইউকে ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রেজারার মামুনুর রশীদ, কামরুল হাসান মুন্না, জুবায়ের আহমদ, মুহিত উদ্দিন। এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুসলেহ উদ্দিন নাঞ্জু, হাফিজুর রহমান মুকুল, সাব্বির আহমেদ খোকা, নাসির উদ্দিন চিনু ও ফরহাদ আহমদ প্রমুখ।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ট্রাস্ট’র সদস্য হাফিজ কুনু মিয়া।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Related Articles

Back to top button