লিড নিউজ

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে পূর্ব বিরোধের জের

ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার উপজেলার লামাকাজী ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামের আছকির আলী ও সমুজ আলী লোকজনের মধ্যে এঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনন্ত ১৫জন আহত হয়েছেন বলে জানা যায়।

আহতরা হলেন-মঙ্গলগিরি গ্রামের কমরু মিয়া (৫০), রহিম উদ্দিন (২২), সিরাজুল ইসলাম (১৮), নূর আহমদ (১৯), আবু মিয়া (২৬), সমুজ আলী (৪৫), সজিব আলী (২৬), আকবর (২৫), বিলাল মিয়া (৩০), সমছু মিয়া (৩৫)। অন্যান্য আহতদের নাম জানা যায়নি। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মঙ্গলগিরি গ্রামের আছকির আলী ও সমুজ আলী লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব বিরোধদের জের ধরে গতকাল বাদ জুম্মা উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ১৫জন আহত হয়েছেন। খবর পেয়ে আশ-পাশ গ্রামের লোকজন এসে অনেকটা চেষ্ঠা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

সংঘর্ষের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাস পিপিএম বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button