লিড নিউজ
বাহুবলে ট্রেনে কাটা নারীর মৃতদেহ উদ্ধার


বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অজ্ঞাত (৩৫) এক নারীর ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রশিদপুর রেল স্টেশনের নিকটবর্তী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ তাপস বড়ুয়া জানান- সকালে রশিদপুর রেল স্টেশনের মাস্টার মো. আফজাল হোসেন মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।




