লিড নিউজ

বাহুবলে ট্রাক-সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে আহত সামছু মিয়া (৩৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৪টায় উপজেলার চারগাও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটগামী একটি ট্রাকের সাথে মিরপুরগামী একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাহুবলের ফল ব্যবসায়ী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, আহতের নাম পুর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি।

Related Articles

Back to top button