লিড নিউজ

সিলেটে আহমদ শফী’র সফর স্থগিত: ৫ এপ্রিল দোয়া

নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদরাসা ও আস্ সীরাহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শাহপরাণস্থ ধনকান্দি মাদরাসা মসজিদে ইসলাহী ইজতেমা ও খতমে বোখারী শরীফের  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিত থাকার কথা ছিলো।

কিন্তু অনিবার্য কারণবশতঃ আগামীকাল ৪ এপ্রিল মঙ্গলবার তিনি আসতে পারছেন না।
এ ব্যাপারে জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদরাসার মুহতামিম মু. মুশতাক আহমদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা মুশতাক আহমদ খান জানান, আবাওয়া জনিত কারণে আহমদ শফীর সিলেট সফর স্থগিত করা হলেও ৫ এপ্রিল বুধবার সকাল ১০ টা হতে দুপুর দেড়টা পর্যন্ত খতমে বুখারী শরীফের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সিলেট জেলার সকল দারুল হাদীস মাদরসার শায়খুল হাদীসগণ উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন।

জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদরাসার মুহতামিম মু. মুশতাক আহমদ খান বুখারী শরীফের দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button