লিড নিউজ

পাকিস্তানের জয়ে উল্লাস করায় ভারতে ১৫ মুসলিম গ্রেফতার

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। সে খবর পুরোনো। ফাইনালের পর ভিন্ন আবহ বিরাজ করছে পাকিস্তান ও ভারতে।

ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের বড় বিজয়ে উদযাপন করায় ভারতের মধ্যপ্রদেশে ১৫ মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে পুলিশ ‘রাষ্ট্রদ্রোহিতা’র অভিযোগ আনা হয়েছে।

গত রোববার যখন ভারত-পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের খেলা চলছিল, তখন এরা পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে শ্লোগান দেয় বলে অভিযোগ করা হচ্ছে। ভারতীয় সংবাদ সাময়িকী ইন্ডিয়া টুডে তাদের রিপোর্টে বলছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার মোহাদ গ্রামে।

গ্রামের কিছু মানুষ থানায় গিয়ে এই বলে অভিযোগ করেন যে, রোববারের খেলার সময় অনেক মুসলিম তরুণ পাকিস্তানের পক্ষে শ্লোগান দিচ্ছিলেন এবং পাকিস্তানের বিজয় উদযাপন করছিলেন। এই অভিযোগের পর পুলিশ ভারতীয় রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় ১৫ জনকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে বলে তারা আশংকা করছিল। পুলিশ জানিয়েছে, ‘যেহেতু ভারত ঐ ম্যাচে হেরেছিল তাই সেখানে পরিস্থিতি ছিল খুবই নাজুক। এর আগেও ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের সময় এই গ্রাম থেকে একই ধরণের অভিযোগ পাওয়া গেছে।”

Related Articles

Back to top button