লিড নিউজ

কাতারে প্রবাসী সংগঠক আল আমিন খানের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

কাতার প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলার কৃতিসন্তান কাতার প্রবাসী রাজনীতিবিদ ও সংগঠক আল আমিন খানের সদ্য প্রয়াত পিতা আলহাজ্ব আবু মহাজনের আত্মার মাগফেরাত কামনা করে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীরা।
মোল্লা মোঃ রাজ রাজীব এর সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক সাংবাদিক এ্যাসোসিয়েশন কাতার’র সভাপতি ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আমিনুল হক।
মরহুমের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক তাফসির উদ্দিন, তৌফিক চৌধুরী, এস.এম মনছুর উল্লাহ রাশেদ, প্রকৌশলী শাহ আলম খান, শাহ আলম খন্দকার, মোঃ হোসেন মিয়া, ইয়াকুব খান, হিরুন মিয়া, এম.ডি এখলাছ ও সাদ্দাম খাদেম।
বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে শোকসভায় আরো বক্তব্য রাখেন, ওমর ফারুক চৌধুরী,শফিকুল ইসলাম প্রধান, ,শফিকুল ইসলাম তালুকদার বাবু, কফিল উদ্দীন, ইঞ্জিনিয়ার আবু রায়হান, হাসিবুর রহমান, বোরহান উদ্দীন মোল্লা, রুহুল আমিন, ওলিদ আহমেদ সেলিম সহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মধ্যদিয়ে শোকসভার পরিসমাপ্তি ঘটে।

Related Articles

Back to top button