লিড নিউজ

সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

এসবিএন ডেস্ক:
আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. ইমান আলীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

আগামী ২২ ও ২৯ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী চেম্বার কোর্টে বেলা ১১টা থেকে শুনানি গ্রহণ করবেন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. জাকির হোসেন স্বাক্ষরিত চেম্বার কোর্ট সংক্রান্ত প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে।

সাপ্তাহিক ছুটি, সরকারঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোটের্র হাইকোর্ট বিভাগে বেশ কয়েটি অবকাশকালীন বেঞ্চ ও আপিলে এই চেম্বার কোর্ট থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button