পড়াশোনায় কলকাতার নায়িকারা কে কতটুকু জানলে অবাক হবেন!


বিনোদন ডেস্ক : টলি অভিনেত্রীদের অভিনয়ের দক্ষতা তো সকলেই দেখে থাকেন সিনেমার পর্দায় এবং তাদের অভিনয় দক্ষতার জেরেই ফ্যান ফলোয়ার্সের সংখ্যা এতো বেশি। রূপে গুণে সব দিক দিয়েই এগিয়ে এই অভিনেত্রীদের একটু কাছ থেকে জানা যাক। তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা সেই কথাই আজ জানাবো আপনাদের৷
মিমি চক্রবর্তী
বলা যায় টলিউের এখন ১ নং পজিশনে রয়েছেন মিমি। কারণ তার ঝুলিতে একের পর হিট ছবির রেকর্ড রয়েছে। সেই মিমি আশুতোষ কলেজ থেকে ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
রাজের সঙ্গে ব্রেক-আপের খবর তাকে ফের একবার এনে দিয়েছে শিরোনামে শুভশ্রী৷ তিনি অভিনয়ে বেশ পারদর্শী তা সকলেরই জানা, শিক্ষার দিক দিয়েও তিনি বেশ এগিয়ে৷ লখনউতে তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট থেকে মাস্টার্স করেন, পরে ইনফরমেশন টেকনোলজির উপর আরও একটি মাস্টার্স করেন।
কোয়েল মল্লিক
কলকাতায় মেয়েদের মর্ডার্ণ হাই স্কুল থেকে কোয়েল স্কুলজীবন অতিবাহিত করে। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বি.এস.সি (অনার্স) করেছেন।
রুক্মিণী মিত্র
দেবের গার্লফ্রেন্ড হিসেবে বেশ জনপ্রিয় রুক্মিণী। সম্প্রতি দেবের সঙ্গেই বড় পর্দায় পা রেখেছেন। সেই রুক্মিণী লরেটো কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরে এমবিএ-ও শেষ করেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত
এবার আসা যাক টলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়৷ কারণ ঋতু টলিউডে ভীষণই জনপ্রিয় সেই ঋতু লেডি ব্রেবর্ন থেকে ইতিহাসে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছেন৷
পায়েল সরকার
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন পায়েল৷ পাশাপাশি অভিনয়েও বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি৷
পাওলি দাম
বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েটও করেন পাওলি। আজ টলি ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম অভিনেত্রী তিনি৷
কৌশানী মুখোপাধ্যায়
কলকাতা শহরের গড চার্চ স্কুলে পড়াশোনা করেন কৌশানী। এরপর তিনি বি.কম বিষয়ে শিক্ষালাভ করেন হেরেম্বা চন্দ্র কলেজ থেকে।




