লিড নিউজ

নগরীর উপশহর থেকে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় সিলেট নগরের উপশহর থেকে খায়রুর রহমান ইবাদ নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) রাতে উপশহরের বি ব্লকের ১৬ নং রোডের ২নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে শাহপরাণ থানা পুলিশ ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ইবাদ নগরের মহাজনপট্টির ব্যবসায়ী ও জল্লারপাড় এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছোট ছেলে বলে জানায় পুলিশ।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ইবাদের বিরুদ্ধে এক তরুণী ঢাকার মোহাম্মদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button