লিড নিউজ

নওমুসলিমকে হাজী তোফায়েল আহমদ ট্রাস্টের নগদ অর্থ প্রদান

ডেস্ক রিপোর্ট : সিলেটে হাজী তোফায়েল আহমদ ট্রাস্টের পক্ষ থেকে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের চৌধুরী গ্রামের সুধি মালাকারের ছেলে নওমুসলিম মুহাম্মদ আব্দুর রউফ-কে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সোনাহর আলী সোহেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী তোফায়েল আহমদ ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, এম. সাহেল আলী, সজিব আহমদ বিজয়, সদস্য- রুবেল আলী, সাজেল আললী, নোবেল আলী, জুনায়েদ আহমদ, ইমন আহমদ, ছালিম আহমদ, আব্দুল কাইয়ুম, সুবেল আহমদ, সুজন আহমদ, জেহিন আহমদ, রাইয়ান আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button