লিড নিউজ
টুলটিকরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


নিউজ ডেস্ক : সিলেটের সদর উপজেলার টুলটিকর এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করে কেউ এখানে ফেলে রেখেছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




