লিড নিউজসিলেট

সিলেটে স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটমিডিয়াডেস্ক :: আজ সিলেট শহরের আমানউল্লাহ্ কনভেনশন সেন্টার-এ গ্রামীনফোন “স্টার গ্রাহকদের” জন্য একটি ইফতার মাহফিল আয়োজন করে গ্রামীণফোন। স্টার গ্রাহকরা গ্রামীণফোনের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন । বিগত বছরগুলোর মতো তাই এবারও আয়োজন করা হয় ‘জিপি স্টার ইফতার’।

এবারের ইফতারে স্টার গ্রাহকদের মাঝে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি। তিনি গ্রাহকদের এই ইফতার মাহফিলে অভ্যর্থনা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিলেট সার্কেল প্রধান এ এস এম হেদায়েতুল হক, সিলেট রিজিওনাল হেড শাহ মোঃ ইব্রাহীম আজাদ এবং গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের আস্থার কারণেই আমরা দেশের বৃহত্তম মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হতে পেরেছি। আপনাদের আস্থা ধরে রাখতে আমরা সবসময়ই সচেষ্ট থাকবো এবং সেবার মানের উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

গ্রামীণফোনের স্টার গ্রাহকরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাইফ স্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপলায়েন্স, ফুড কোর্টে খাবার-দাবার, ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

এই ইফতার মাহফিলে গ্রামীণফোনের স্টার গ্রাহকদের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন খাতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গ্রামীণফোন গ্রাহকরা গ্রামীণফোন স্টার প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রামীণফোন ওয়েবসাইটে http://www.grameenphone.com/star-program লিঙ্ক-এ জানতে পারবেন।

Related Articles

Back to top button