জগন্নাথপুরে শিশুর বিরুদ্ধে চার্জশিট করায় এসআই প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন


সুনামগঞ্জ প্রতিনিধি: ৯ বছর ৫ মাস বয়সী স্কুল ছাত্র দুর্জয় আচার্যের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই অভিজিৎ সিংহকে জগন্নাথপুর থানা থেকে সুনামগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার দুপুরে এসআই অভিজিৎ সিংহকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সিনিয়র পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জালাল উদ্দিন ভুইয়া। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার অভিযোগপত্র দাখিলের ঘটনায় এসআই অভিজিৎ সিংহকে জগন্নাথপুর থানা থেকে সুনামগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।’
উল্লেখ্য, ৯ বছর ৫ মাস বয়সী স্কুল ছাত্র দুর্জয় আচার্যের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন জগন্নাথপুর থানার এসআই অভিজিৎ সিংহ। দুর্জয় ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ির বাসিন্দা ছাতক উপজেলা ইসকনের সাধারণ সম্পাদক জীবন আচার্যের ছেলে ও ছাতক পৌর শহরের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। গত ২০ মার্চ আদালতে ২৪ বছরের যুবক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অবশ্য মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছে দুর্জয়। সুনামগঞ্জের অতিরিক%




