লিড নিউজ

জগন্নাথপুরে বিএনপির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্টিত

মু. জামাল হুসাইন,  জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠন কর্তৃক ঈদ পূনর্মিলনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।

ঈদের দিন (সোমবার) সন্ধায় এ সভা অনুষ্টিত হয়। স্থানীয় কলকলিয়া বাজারে মাগরিবের নামাজের পর অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান।ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু এর পরিচালনায় ও শাহরিয়া মাহমুদের এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস কল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,সদস্য নুরুজ্জামান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের অন্যতম নেতা শাহ আলম,ইউনিয়ন যুবদল নেতা সেলিম আহমদ, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লেবু,যুবদল নেতা রুকন মিয়া, ছাত্রদল নেতা জুনেদ আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল হক,বিএনপি নেতা আজিজুল হক আজিবুল, ইউনুস মিয়া, আব্দুল হক, আব্দুস শহীদ, শাহিন মিয়া, আমিনুর রহমান, আলী আকবর, যুবদল সহ সভাপতি সামসুজ্জামান, যুবদল নেতা লুৎফুর রহমান লিপু, আলম মিয়া, দুলাল মিয়া, ছাত্রদল নেতা ফাহিল আহমদ, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করে ভোট ব্যালেন্স বাড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদেরকে একযোগে কাজ করার আহবান জানান। পরিশেষে নেতৃবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Related Articles

Back to top button