লিড নিউজ

জকিগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ১৯

নিজস্ব প্রতিনিধি: বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া মিনি ট্রাক জকিগঞ্জের খলাছড়া এলাকার পৌরসভা সীমান্ত খুঁটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ২জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। মিনি ট্রাকে নির্মাণ শ্রমিক ও মাড়াই যন্ত্র ছিল।

জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া মিনি ট্রাক জকিগঞ্জে নির্মাণ শ্রমিকদের নিয়ে ঢালাই কাজে আসার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান। গাড়িতে থাকা মাড়াই মিশিন এবং নারী পুরুষ সহ ৩৫ জন শ্রমিক ছিলেন।

জকিগঞ্জ সরকারি হাসপাতালে ডাক্তাররা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। গুরুতর আহতদের সিলেটে প্রেরণ করা হয়েছে। কিন্তু আহতদের স্বজন না থাকায় তাদের সার্বিক সহযোগিতার মানুষ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানান। তাছাড়া আহত সকলের মোবাইল পানির নিচে পড়ে যাওয়ায় স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছেন না তারা।

তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Related Articles

Back to top button