লিড নিউজ
দক্ষিণ সুনামগঞ্জে নিহত ৫ জনের দাফন সম্পন্ন


সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জে নিহত ৫ জনের নামাজে জানাজা ও দাফন বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে।
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা এনামুল হোসেন জানান, নিহতদের লাশ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে ছিল। বুধবার রাতে লাশ ৫টি বাড়িতে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে তিনজনকে একই কবরস্থানে দাফন করা হয়েছে।
গত বুধবার দুপুর পৌনে ১২টায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজার ইউনিয়নের টুকেরবাজার পীরপুর গ্রামের আব্দুস শহীদ (৭০) ও তার স্ত্রী হাসনাফুল (৬০), মেয়ে আয়েশা বেগম (২৬) এবং তাদের আত্মীয় একই উপজেলার খাদিমনগর ইউনিয়নের চাতল গ্রামের আয়জুন্নেছা (৫০) মারা যান। এছাড়া, কার চালক কান্দিগাও ইউনিয়নের বাগারপার গ্রামের বর্তমান বাসিন্দা ছাব্বির আহমদ (৩০) নিহত হন।




