লিড নিউজ

ছাতকে আটক দুই আসামিকে জেলহাজতে প্রেরণ

ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউপির মর্যাদ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মর্যাদ গ্রামের জমসেদ আলীর পুত্র আল-আমিন (৩০) ও তার চাচা ইউনুছ আলীর পুত্র সৈয়দ হোসেন (৪৫) এর বিরুদ্ধে সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাতক থানায় একটি মামলা (নং ১২/৯৩, তাং ২০/০৪/২০১৭) রুজু করা হয়। ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করেন।

ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম আসামিদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button