
নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিন সুরমা উপজেলার দাউদ পুর ইউনিয়নের সিকন্দর পুর গ্রামে মুন্সি বাড়িতে আল্লামা মুফাজ্জল আলী রঃগণকল্যান পরিষদের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে গতকাল ১০/৬/২০১৭ রোজ শুক্রবার বাদ জুম্মা অর্ধশতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়, এবং বাদ আসর থেকে মাহে রামজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা পরিষদের সভাপতি মাওঃ এনামুল হকের সভাপতিত্বে ও এম রেজাউল করিম রাজু ওমামুনুর রশিদ এর যৌথ পরিচালনায় মাহফুজ আহমদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত হয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা বিশিষ্ট মুরব্বি ছদরুল ইসলাম চুনু মিয়া, মোঃনুরুল হক, মাওঃ আং ওয়াদুদ চৌঃ, আহমদ এহিয়া ছাদি, হাঃশিব্বির আহমদ,হাঃশরিফ আহমদ সাহান,সাবেক মেম্বার আং আহাদ, আং বাসিত, রায়হান আহমদ, শামিম আহমদ, সাবেক ভারপাপ্ত চেয়ারম্যান কামাল আহমদ, হাঃআজাদ,মাহমুদুল হাসান নোমান সহ আরো অনেক। সভা শেষে দোয়া পরিচালনা করেন, হযরত মাওঃ আব্দুল হাদী পীর সাহেব তুরুকখলী।