লিড নিউজ

ছাতকে ১০টাকা কেজির চাল না পেয়ে হতদরিদ্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:  ছাতকে সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০টাকা কেজির চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ

উঠেছে। ডিলাররা হতদরিদ্রদের চাল আত্মসাত করতে চালিয়ে যাচ্ছেন নানা ছল-ছাতুরী। অনেকে মাসের সব চাল বাজারে

বিক্রি করে কার্ডধারীদের স্বাক্ষর রেখে চাল না দিয়েই খালি হাতে তাদেরে ফিরিয়ে দিচ্ছেন। এভাবে চলতি এপ্রিল মাসের চাল না পেয়ে শুক্রবার (২৮এপ্রিল) চরমহল্লাবাজারে বিক্ষোভ করেছেন হতদরিদ্ররা। চরমহল্লা ইউপির ১, ২, ৩ ও ৪নং

ওয়ার্ডের ডিলার জনৈক ফজলুল করিম ২০এপ্রিল সরকারি গুদাম থেকে ৭মেঃটন চাল উত্তোলন করেন। কিন্তু এগুলো চরমহল্লাবাজারে বিতরনের কথা থাকলেও বিতরন না করায় তারা এ বিক্ষোভ কর্মসূটি পালন করেন।

জানা গেছে, কর্তৃপক্ষে সুষ্টু তদারকি না থাকায় ডিলাররা একমাসের চাল নেয়ার সময় একই সাথে দু’মাসের টিপ সহি রেখে প্রতারনার মাধ্যমে গরিবের চাল আত্মসাত করছেন। গত ২০এপ্রিল এসব ওয়ার্ডের ৭মেঃটন চাল সরকারি গুদাম থেকে

উত্তোলন করা হয়। এব্যাপারে ইউপি সদস্য আব্দুল মতিনও গিয়াস উদ্দিনসহ অনেকে জানান, এপ্রিল মাসের চাল হতদরিদ্রদের মধ্যে এখনো বিতরণ করা হয়নি।

ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত জানান, ১০টাকা কেজির চাল ডিলাররা বিতরণ করে থাকেন। এগুলোর তদারকিও করেন সংশ্লিষ্টরা। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন

অভিযোগ পেলে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

Related Articles

Back to top button