লিড নিউজ

অপহৃত স্কুলছাত্রী ২ দিন পর উদ্ধার

শুক্রবার (০৩ নভেম্বর) সকালে ওই স্কুলছাত্রীকে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের রথেরপাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত ওই ছাত্রী উপজেলার নামুড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

ওই স্কুলছাত্রী জানান, স্কুলে যাওয়া আসার পথে উপজেলার পলাশী ইউনিয়নের ম্যালম্যালি বাজার এলাকার মেহের আলীর ছেলে মাঈদুল ইসলাম (২২) তাকে উত্ত্যক্ত করতেন। বুধবার (০১ নভেম্বর) রাতে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মাঈদুল ও তার দুই বন্ধু মিলে তাকে অপহরণ করে। এরপর মাঈদুল বিভিন্ন বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাঈদুল তাকে রথেরপাড় এলাকার মহুবর রহমানের বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে সে স্থানয়ীয় একজনের সহযোগিতায় বাড়িতে ফোন করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। এখন পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button