সিলেট বিভাগ

দারুল আজহারে বদর দিবসের আলোচনা সভা

নিউজ ডেস্ক: 
দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের প্রাক্তণ শিক্ষার্থীদের সাহিত্য ও গবেষণাধর্মী সংগঠন আল আজহার রাইটার্স এন্ড থিংকার্স ফোরাম (আরাথিফ) ও আল আজহার ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, “ঐতিহাসিক বদরের যুদ্ধ কিয়ামত অবধি সত্য-মিথ্যা এবং জালেম-মজলুমের পার্থক্য নিরুপনকারী হিসাবে আখ্যায়িত হবে। এই যুদ্ধ তৎকালীন পৃথিবীর জুলুম-লুটতরাজের স্ট্রাকচার ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়েছিল। এই যুদ্ধ প্রমান করেছে ন্যায়ের পথে অবিচলতা ও আল্লাহর নুসরাত লাভ করলে কোন জালেম পরাশক্তিই মাথাচাড়া দিতে সক্ষম হবে না। তাই আমাদেরকে চলতে হবে হক্বের পথে। শক্ত হাতে লড়তে হবে অন্যায়-জুলুমের বিরুদ্ধে। মনে রাখতে হবে, হক্বের পথে অবিচলতাই টেকসই বিজয়ের পূর্বশর্ত।”

দারুল আজহার সিলেট ক্যাম্পাস প্রাঙ্গণে ১৭ রমজান ৯ এপ্রিল রবিবার বিকাল ৪ টায় ঐতিহাসিক বদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা উল্লেখিত কথাগুলো বলেন।

দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল, গবেষক-শিক্ষাবিদ অধ্যক্ষ হাফিজ মাওলানা মনজুরে মাওলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সিলেট উইমেন্স কলেজের প্রিন্সিপাল লেখক গবেষক অধ্যক্ষ কবি কালাম আজাদ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সিলেটের চেয়ারম্যান ও দারুল আজহার সিলেট ক্যাম্পাসের পরিচালক এ এস এম জি কিবরিয়া, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার তোফায়েল আহমেদ,
দারুল আজহার সিলেট ক্যাম্পাসের পরিচালক, বিশিষ্ট প্রকৌশলী শাহজাহান কবির ডালিম, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, সিলেট ক্যাম্পাসের পরিচালক, বিশিষ্ট ব্যাবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সুলাইমান আহমদ হুজাইফা প্রমুখ।

বক্তারা আরো বলেন, আল আজহার রাইটার্স এন্ড থিংকার্স ফোরামের মিশন ও ভিশন জাতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

আরাথিফ সদস্য সচিব মাওলানা সাজিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আরাথিফের কো-অর্ডিনেটর আহমদ সালমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কানাইঘাট ডিগ্রী কলেজের প্রভাষক মুহাম্মদ ইয়াহিয়া, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের হোস্টেল ইনচার্জ মাওলানা ইসমাঈল হুসাইন মিছবাহ, সহকারী শিক্ষক (ইংরেজি) হাফিজ আব্দুস সালাম, সহকারী শিক্ষক (সায়েন্স) আরিফুল ইসলাম সোহান, সহকারী শিক্ষক (আরবি) মাওলানা মামুনুর রশীদ,সহকারী শিক্ষক (ইসলামিয়াত) মাওলানা শিহাব উদ্দিন, সহকারী শিক্ষক (গণিত) শামীম আহমদ, সহকারী শিক্ষক (হিফয) আব্দুল মুনতাকিম কামরুল ও ক্যালিগ্রাফি ও আর্ট বিভাগের ইন-চার্জ সায়ীদ তানভীর, ছাত্রনেতা ইশমাম তাশরীফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাথিফের এক্সিকিউটিভ মেম্বার হাফিজ খুবাইব আহমদ শাকির, হাফিজ মাওলানা হুসাইন আল আমিন, ছাত্র নেতা শাহিদ নাসির, আহমদ জাকী, আল আজহার ছাত্র সংসদের জি এস হাফিজ কাশিম আহমদ, অর্থ সম্পাদক আবু সালেহ সোহান, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, এজিএস নোমান আহমদসহ আরাথিফ দায়িত্বশীলবৃন্দ।

মাদরাসার বিপুল সংখ্যক গার্ডিয়ানসহ বিভিন্ন শ্রেণী-পেশার অতিথিরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মনজুরে মাওলা বলেন, দারুল আজহারের শিক্ষার্থীরা জাতির সম্পদ। নষ্ট সমাজের খোল-নলচে পাল্টে দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভংগীর উন্নয়ন করে একটি ইতিবাচক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এই মাদরাসার ছাত্ররা। তিনি আরাথিফের অগ্রগতির পথে সবাইকে সাথী ও সহযোগী হবার আহবান জানান। সবার দোয়া ও পরামর্শ কামনা করেন।

অনুষ্ঠান শেষে সুধীবৃন্দ ইফতার গ্রহণ করেন।

Related Articles

Back to top button