২০১৭ মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান


মোঃ মতিউর রহমানঃ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মান জনক ‘মাদার তেরেসা পদক ২০১৭’ পেলেন বিশিষ্ট সমাজ সেবক ও সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের একাধিক বারের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন। স্বপ্নকুড়ি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক অনুষ্টানে এ্যাওয়ার্ড ২০১৭ তে খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন এর নাম ঘোষণা করা হয়।
গত ১৬ মে রোজ মঙ্গলবার সেগুনবাগিচা আখতার ইমাম অডিটরিয়ামে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।
এর আগে সমাজ সেবায় বিভিন্ন ক্ষেএে বিশেষ অবদানের জন্য আর দুই বার এ্যাওয়ার্ড সম্মাননা গ্রহন করেন তিনি ।
২০১৪ সালে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডশন থেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নেলসন ম্যান্ডেলা পদক ২০১৪ ও ২০১৬ সালে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বেগম রোকেয়া গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা ২০১৫ গ্রহন করেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন।



