লিড নিউজ

সিলেট পাসপোর্ট অফিস থেকে মোটরসাইকেল চুরি

নিউজ ডেস্কঃ সিলেট পাসপোর্ট অফিসের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। রোববার (২৮ জানুয়ারী) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ চুরির ঘটনা ঘটেছে। সাধারণ ডায়রী (জিডি) সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটির মালিক জালালাবাদ থানার টুকেরবাজারের জাঙ্গাইল এলাকার গোলাম হায়দার রুবেল (৩৬)। তিনি রোববার দুপুরে সিলেট মোগলাবাজার থানার আলমপুর এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের সামনে নিজের ব্যবহৃত কালো রঙ্গের ফ্যাশন প্রো (সিলেট-হ-১৪-২০৯৭) সাইকেলটি রেখে অফিসের ভেতরে প্রবেশ করেন। কাজ শেষ করে আনুমানিক ৫ মিনিট পর অফিসের বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়নি।
মোটরসাইকেল না পাওয়ায় মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রী করেছেন হায়দার রুবেল। ডায়রী নম্বর-৯৯৮,২৮/০১/১৮ ইং। মোটরসাইকেলটি কারো নজরে আসলে অনুগ্রহ করে নিকটস্থ থানা অথবা ০১৭১৬-৩৮৮১৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন রুবেল।

Related Articles

Back to top button