লিড নিউজ

স্বপ্নচূড়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার উদ্যোগে আজ শনিবার দুপুরে কানাইঘাট উপজেলার খালোপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ সামগ্রী ও শিশুতোষ বই বিতরণ করা হয়েছে। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি শাবি শিক্ষার্থী আসিফ আযহার। স্বপ্নচূড়ার সভাপতি মাহফুজুর রহমান রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল লোকমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আনওয়ারুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক হারুনুর রশীদ, প্রবাসী ও সমাজসেবক বদরুল ইসলাম, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য আলী আল মাসুদ, খালোপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলা বেগম এবং মানবাধিকার কর্মী মুহিত মিয়া। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে পিছিয়ে পড়া কানাইঘাট উপজেলাকে আলোকিত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা পরিকল্পনা ও মতামত তোলে ধরেন। অনুষ্ঠানে কানাইঘাট উপজেলাকে শিক্ষা-দীক্ষা ও জ্ঞানের আলোয় আলোকিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রাণবন্ত আলোচনা শেষে  উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড়শ’ শিক্ষার্থীর মধ্যে নানা ধরণের শিক্ষা উপকরণ সামগ্রী ও শিশুতোষ বই বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button