লিড নিউজ

সাভারে এক্সেসরিজ কারখানায় আগুন

এসএনবি ডেস্কঃ সাভারের হেমায়েতপুরে ডেকো এক্সেসরিজ নামের একটি কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সাভারের ফায়ার সার্ভিস কার্যালয় থেকে জানানো হয়, কারাখানার আগুন নিয়ন্ত্রণে তাদের পাঁচটি ইউনিট কাজ করেছে। কারাখানাটিতে বোতাম, চেইন, প্যান্টের হুক তৈরি করা হয়।

তবে অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে শ্রমিকরা কাজ করছিল না কিনা তা জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button