হবিগঞ্জ

মাধবপুরে সিএনজি চালক নিহত

সিলেটমিডিয়াডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে লোকাল বাস শ্রমিকের হামলায় সিএনজি চালক মহিন উদ্দিন (৩৮) নামে নিহত হয়েছেন। তিনি উপজেলার বেজুড়া গ্রামের ইস্কান্দার মিয়ার ছেলে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অটোটেম্পু সিএনজি শ্রমিক সমিতির সভাপতি আলাই মিয়া জানান, বুধবার সকালে মাধবপুর স্ট্যান্ডে একটি লোকাল বাসের সামনে সিএনজি চালক মহিন উদ্দিন তার সিএনজিতে যাত্রী উঠানো ও সিএনজি রাখাকে কেন্দ্র করে হবিগঞ্জ-মাধবপুর লোকাল বাস শ্রমিকের তর্কাতকি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে এর কিছুক্ষণ পর ১০টার দিকে আন্দিউড়া লোকাল বাস শ্রমিক ও সিএনজি চালকের মধ্যে আবার মারামারি হয়। মহিন উদ্দিনের পরিবারের অভিযোগ বাস শ্রমিকদের পিটুনিতে মহিন উদ্দিন মারা গেছেন।

মাধবপুর থানার ইমার্জেন্সি অফিসার উপপরির্শক জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।

Related Articles

Back to top button