লিড নিউজ

সিলেটসহ দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

মিডিয়া ডেস্ক:   (বুধবার) সিলেট, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহের কয়েকটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের মতো রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (৩ মে) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এসব জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সূত্র: বাসস

Related Articles

Back to top button