লিড নিউজ
সাংবাদিক সুহেলের বিদেশ যাত্রা উপলক্ষে বিদায়ী সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও সিলেট মিডিয়া ডটকমের গোলাপগঞ্জ প্রতিনিধি কে এম সুহেল আহমদ বুধবার মধ্যপ্রাচ্যে যাত্রা উপলক্ষে এক বিদায়ী সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, দৈনিক যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন।
সভায় বক্তারা সাংবাদিক কে এম সুহেলের প্রবাস জীবন যেন সাফল্যমণ্ডিত হয় এই কামনা করেন।বিজ্ঞপ্তি




