লিড নিউজ

শাল্লায় সাংবাদিকদের নিয়ে কটুক্তি: থানায় অভিযোগ

শাল্লা প্রতিনিধি: শাল্লায় ত্রাণ নিয়ে একের পর এক দুর্নীতি, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের সংবাদ প্রকাশ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ। ২০ মে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের নিয়ে একটি কুরুচিপূর্ণ পোস্ট দেয় শাল্লা ইউপি’র মহিলা ওয়ার্ড সদস্য মনোয়ারা বেগমের স্বামী সুন্দর আলী।
এব্যাপারে সুন্দর আলীর বিরুদ্ধে শাল্লা থানায় উপজেলা প্রেসক্লাবের পক্ষে একটি লিখিত অভিযোগ দিয়েছেন প্রেসক্লাবের একাংশের সভাপতি জয়ন্ত সেন।

এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ মে শুক্রবার সেম্পোনী মোবাইল ফোন কোম্পানীর পক্ষ থেকে শাল্লা উপজেলায় ত্রাণ বিতরণকালে ৪নং শাল্লা ইউপি’র মহিলা মেম্বার মনোয়ার বেগমের স্বামী সুন্দর আলীকে ত্রাণ নেয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন উপজেলার সাংবাদিকবৃন্দ। স্থানীয় জনপ্রতিনিধিগণের এমন স্বজনপ্রীতিতে ২০ থেকে ২৫ প্রকৃত সুবিধাভোগী ত্রাণ না পেয়ে নিরাশ হয়ে ফিরে যান।

এতে ক্ষুব্ধ হয়ে মহিলা মেম্বার মনোয়ারা বেগমের স্বামী সুন্দর আলী তার নিজ ফেসবুক আইডিতে সাংবাদিকদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি পোস্ট দেয়।

Related Articles

Back to top button