লিড নিউজ

শাল্লায় ক্ষতিগ্রস্তদের পাশে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্যোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমাবার উপজেলার জব্বারপুর, নোওয়াটি ও আটগাওঁ গ্রামে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল ও ভোজ্য তেল ইত্যাদি। এসআইইউ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি টিম ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ দূর্যোগ ক্ষতিগ্রস্থ লোকদেরকে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান জনাব শামীম আহমদের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লাহ আলো, আইন বিভাগের সহকারী অধ্যাপক আরাফাত হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক প্রণব কুমার সাহা ও সেকশন অফিসার সুবিনয় আচার্য্য।
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সামিয়া হাসান, উম্মে জান্নাত, রাকিব, সিফাত, লোকমান, মিজানুর, হাবিব, জাহাঙ্গীর, জাবেদ ও আদনান সহ প্রমুখ।

Related Articles

Back to top button