লিড নিউজ

দেশী টিভি চ্যানেলগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

এসবিএন ডেস্ক:
অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে দেশী টিভি চ্যানেলগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বুধবার সচিবালয়ে বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর (অ্যাসেসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশী টিভি চ্যানেলগুলোর সিরিয়াল আগে দিতে হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠার ক্রমানুসারে বাংলাদেশি সব চ্যানেলের ক্রমিক নির্ধারণ করবে তথ্য মন্ত্রণালয়। এই ক্রমিক অনুসারেই টেলিভিশন চ্যানেল প্রদর্শনের ব্যবস্থা নেবেন ক্যাবল অপারেটররা। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করবে সরকার।

বৈঠকের পর তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে ক্যাবল চ্যানেল পরিচালিত হবে। এক্ষেত্রে বাংলাদেশের চ্যানেলগুলোকে প্রথমে রেখে পরে বিদেশি চ্যানেল রাখবেন কেবল অপারেটররা। এই সিদ্ধান্ত না মানলে কেবল অপারেটরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, বারবার বলার সত্ত্বেও ক্যাবল অপারেটররা এটা মানছেন না।

Related Articles

Leave a Reply

Back to top button